বিনোদন

মা হতে চলেছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক:

করোনার এই দুঃসময়ে দর্শকদের সুসংবাদ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এক টুইটে তিনি তার ভক্তদের জানান তিনি মা হতে চলেছেন।

সোমবার (১১ মে) টুইটারে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

রাজ-শুভশ্রীর বিবাহবার্ষিকীর দিন মাতৃত্বের সুসংবাদ জানালেন শুভশ্রী। সোমবার, ১১ মে রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী।

গত ৫ মে সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

টুইট-বার্তায় শুভশ্রী লিখেছেন, 'দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে খুব আনন্দের সঙ্গে সুখবর জানাচ্ছি। আমাদের জীবনে আরও একজোড়া হাত আসছে, ধরার জন্য। আসছে আরও একটা হৃদয়, ভালবাসার জন্য। আমরা অন্তঃসত্ত্বা।'

বার্তাটির সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন শুভশ্রী। তাতে রাজ ও তার টিশার্টেও সন্তান আগমনের বার্তা স্পষ্ট।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা