বিনোদন

বাস কন্ডাক্টরের ছেলে থেকে টাকার কুমির!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পেশায় একজন ব্যবসায়ী। ভারত ও যুক্তরাজ্যে তার ব্যবসার বিস্তৃতি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ মিলিয়ন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি!

কিন্তু অবাক হলেও সত্য, এই রাজ কুন্দ্রার ছোটবেলা কেটেছিল নিদারুণ অভাব-অনটনে। তার বাবা ছিলেন একজন বাস কন্ডাক্টর। মা কাজ করতেন একটি কারখানায়। কোনোমতে চলতো তাদের সংসার।

ছোট বেলার সেই সীমাহীন অভাব থেকেই টাকা রোজগারের নেশা চাপে রাজ কুন্দ্রার মনে। এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছিলেন, কলেজ ছাড়ার পরই তিনি কাজে যোগ দেন। নিজের খরচ নিজে চালানো শুরু করেন। বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেন।

ব্যবসা করার ঝোঁক তার প্রথম থেকেই ছিলো। একটা সময় নেপাল থেকে পশমের শাল এনে লন্ডনে রফতানি করতেন রাজ কুন্দ্রা। এই ব্যবসাই তাকে সাফল্য এনে দেয়। এরপর ধাপে ধাপে অন্যান্য ব্যবসাও দাঁড় করান।

তবে অতিরিক্ত অর্থ কামানোর জন্যই তিনি পর্ণ ব্যবসায় নামেন বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই তিনি ভারতের বিভিন্ন মডেল ও তরুণীকে দিয়ে পর্ণ ভিডিও বানিয়ে সেটা বিক্রি ও প্রচার করে আসছেন।

তবে তার কুকীর্তি সামনে আসায় সম্প্রতি মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর আগে তার আরও নয় সহকারীকে গ্রেফতার করা হয়। পুরো চক্রটির মূল হোতা রাজ কুন্দ্রা বলে নিশ্চিত করেছে পুলিশ।

উল্লেখ্য, রাজ কুন্দ্রা প্রথম বিয়ে করেছিলেন কবিতা নামের এক নারীকে। সেই সংসারে একটি মেয়েও আছে। অঢেল অর্থ-সম্পদের সুবাদে তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত হন। শিল্পা শেঠির সঙ্গে পরিচয় হওয়ার পর সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। কবিতাকে ডিভোর্স দিয়ে রাজ বিয়ে করেন শিল্পাকে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা