শিল্পা শেঠি
বিনোদন

আমি নির্লজ্জ

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। গত বছরের জুলাইয়ে পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা প্রায় তিন মাস জেল খেঁটে জামিন পেয়েছিলেন গত সেপ্টেম্বর মাসে।

রাজ কুন্দ্রার গ্রেফতারের সময় থেকেই কঠিন সময় যাচ্ছে শিল্পার। রাজের কাজ সম্পর্কে কোনো তথ্য না থাকলেও রাজের সঙ্গেই টানা হয় তার নামও। মিডিয়ার প্রশ্ন এড়াতে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন শিল্পা।

এরই মাঝে মুক্তি পায় প্রিয়দর্শনের ছবি ‘হাঙ্গামা টু’। ছবির প্রচারেও সেসময় বিশেষ দেখা মেলেনি শিল্পার। যদিও এরপর জামিনে মুক্তি পান রাজ কুন্দ্রা। শিল্পাও কাজে ফেরেন। রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাকে।

আরও পড়ুন: জায়েদ খানের পদ বহাল

এমনকি বিভিন্ন পার্টিতেও দেখা মেলে তার। সম্প্রতি শিল্পার বোন শমিতার জন্মদিনে একসঙ্গে দেখা যায় রাজ ও শিল্পাকে। সব মিলিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে শিল্পার জীবনে। এরই মাঝে সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘সুখি’।

ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ছবিতে নানা মুডে ধরা দেবেন শিল্পা। পরিচালক সোনাল যোশীর ছবির নাম ‘সুখি’ ছবির ট্যাগলাইন নির্ভীক, নির্লজ্জ, বেপরোয়া।

আরও পড়ুন: আমি ন্যায়বিচার পাইনি, আপিল করব

পোস্টার শেয়ার করে ক্য়াপশনে শিল্পা লিখেছেন, একটু নির্ভীক আমি, আমার জীবন একটা খোলা বই, দুনিয়া আমায় নির্লজ্জ বলে তো কী? আমার স্বপ্ন কারোর থেকে কম না।

প্রসঙ্গত, শিল্পা শেঠি ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধড়কন (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন। তার ছোট বোন শমিতা শেঠীও একজন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা