অপু বিশ্বাস (ছবি: সংগৃহীত)
বিনোদন

নতুন সিনেমায় অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক: অভিনয় ক্যারিয়ারের সুসময়ে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। করোনাকালেও তার অভিনয় ব্যস্ততা বেড়েছে। আবারও নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সিনেমাটির নাম ‘ট্র্যাপ’। ছবিটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম। আজ (২ মার্চ) থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের লোকেশনে এর শুটিং শুরু করবেন এ চিত্রনায়িকা। ছবিতে তাকে একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

নতুন সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সবার শুভ কামনা আছে আমার সাথে। নতুন সিনেমার কাজটি আশা করছি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে শেষ করতে পারব।

আরও পড়ুন: জায়েদ-নিপুণের পদ নিয়ে রুল শুনানি বুধবার

সম্প্রতি সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতি বন্ধন’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। এছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় গত বছর ‘ছায়া বৃক্ষ’ নামের সরকারি অনুদানের সিনেমায়ও অভিনয় করেছেন অপু বিশ্বাস।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা