বিনোদন

ঋতুচক্রের প্রথম দিনে সোনমের আদা চা

বিনোদন ডেস্ক : মা হওয়ার গুঞ্জন উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ঋতুচক্রের কথা জানালেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গুঞ্জনে ইতি দিতে এভাবে যে মাঠে নেমে পড়বেন তা ভাবতে পারেননি কেউই।

অভিনেত্রী ৬ মাস বিদেশে কাটিয়ে হুট করেই মুম্বইয়ে পা রাখলেন। তাও আবার একা একা! ব্যস, তখন থেকেই গুঞ্জন পাড়ায় নতুন খবর। নিন্দুকরা তো সোনমের এই কাণ্ড দেখে প্রথম থেকেই শুরু করে দিল নানা জল্পনা। কিন্তু আসল গল্প শুরু হল, মুম্বই বিমানবন্দরে সোনমকে দেখেই। সাদা গাউনের উপর নীল রঙের কোট।

তাও আবার ওভার সাইজড। ফ্যাশনের ব্যাপারে বলিউডে সোনমের থেকে সচেতন আর কেউ নন। সে তো সবাই জানেন। সেই সোনমই কীভাবে এয়ারপোর্ট লুকে বড় মাপের পোশাক পরলেন! দুইয়ে দুইয়ে চার করতেই নিন্দুকদের কাছে বিষয়টা একেবারেই স্পষ্ট। সঙ্গে সঙ্গে রটে গেল সোনম কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

সেই খবরেই এবার ইতি টানলেন সোনম। তাও আবার অভিনব কায়দায়। সোনম তার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। যেখানে দেখা গিয়েছে, পেটের উপর হটব্যাগ রেখেছেন সোনম। সঙ্গে আদা চায়ে দিচ্ছেন চুমুক।

সেই ছবির নিচেই সোনম স্পষ্ট লিখলেন, ঋতুচক্রের প্রথম দিনে আদা চা খাচ্ছি! তবে এই ছবি দেওয়ার পরও কিন্তু নিন্দুকেরা গুঞ্জন থামাননি। বরং তারা বলছেন, খবর গোপন রাখতেই নাকি এসব কায়দা করছেন সোনম।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা