বিনোদন

‘গোর’ র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

বিনোদন ডেস্ক: বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত গাজী রাকায়েতের পরিচালনায় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গোর’ (দ্য গ্রেভ)। ‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল মে মাসে। ৭দিনে টানা ২১টি শো চলেছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম এর এই ছবিটি।

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।

দুই ভাষায় নির্মিত এই ছবিটির চূড়ান্ত শুটিংয়ে যাওয়ার আগে সময় নিয়ে হয়েছে মহড়া। মহড়ার আগে প্রত্যেক অভিনয়শিল্পীকে নিজের সংলাপ মুখস্থ করে আসতে হয়েছে বলে জানান ছবির কলাকুশলীরা।

একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।

গোর খাদকের গল্প নিয়ে এরআগে নির্মিত হয়েছিলো নাটক। গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু।

এই নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন বিপাশা হায়াত। ওই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা