বিনোদন

শাহরুখের পথ চেয়ে আছে নয়ন

বিনোদন ডেস্ক : তিন পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' সিনেমা দিয়ে বলিউড বাদশার প্রত্যাবর্তন ঘটছে। বর্তমানে চলছে সিনেমাটির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং।

তবে 'পাঠান' সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় নিয়ে কাজ শুরু করার কথা রয়েছে শাহরুখের। যার মধ্যে উল্লেখযোগ্য একটি দক্ষিণের পরিচালক এটলির একটি সিনেমা। শোনা যাচ্ছে সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার নয়নতারা।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, 'পাঠান' সিনেমার পর রাজকুমার হিরানি এবং এটলির দুই সিনেমা নিয়ে কাজ শুরু করবেন শাহরুখ।

তবে এর মাঝে এটলির সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের জন্য পাকাপোক্ত হয়ে গেছেন নয়নতারা৷ অনেক আগে থেকেই শাহরুখের বিপরীতে দক্ষিণের এই অভিনেত্রীকে প্রস্তাব দিয়ে রেখেছিলেন পরিচালক এটলি। দিন কয়েক আগেই সিনেমাটিতে যোগ দিতে সম্মত হয়েছেন দক্ষিণের এই নায়িকা। শাহরুখের শিডিউলের অপেক্ষায় রয়েছেন তিনি৷

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে নয়নতারার চরিত্র সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বর্তমানে যশরাজ ফিল্মসের মুম্বাই স্টুডিওতে প্রথম সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন জন আব্রাহাম এবং বলিউডের বিউটি কুইন খ্যাত দীপিকা পাডুকোন। দিন কয়েকের মধ্যেই সালমানের 'টাইগার থ্রি' সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা