বিনোদন

ঘরে থেকেই আড্ডা দেবেন সোহেল রানা ও ফারুক

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে প্রায় সব কিছু। দেশের প্রায় সকল মানুষ সময় কাটাচ্ছেন তাদের নিজ ঘরে। তেমনি করে দেশের প্রায় সকল শিল্পীরাও সময় কাটাচ্ছেন তাদের নিজ ঘরেই।

কিন্তু টিভি পর্দা তো আর সব পুরনো অনুষ্ঠান দিয়ে সাজানো যাবে না। আবার এই সময়ের গল্পগুলোও তুলে ধরতে হবে দর্শকদের জন্য। এমন ভাবনা থেকেই নাগরিক টেলিভিশন শুরু করেছে তারকার ঘর থেকে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘গালগল্পে গৃহবাসী’।

সোমবার (৪ মে) নিজ নিজ বাসা থেকে এই অনুষ্ঠানটিতে যুক্ত হয়ে আড্ডায় অংশ নেবেন চলচ্চিত্রের দুই উজ্জ্বল নাম সোহেল রানা ও ফারুক।

সৈকত সালাহউদ্দিনের সঞ্চালনায় এই পর্বে অতিথিরা কথা বলবেন করোনাকালে চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে।

আসিফ রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা