বিনোদন

বাংলা ও ফার্সি ভাষায় অনন্ত জলিলের সিনেমার গান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক:

দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন অনন্ত জলিল। তার সঙ্গে ফিরছেন বর্ষাও। তারা জুটি বেঁধেছেন অনন্ত জলিলের নতুন ‘দিন-দ্য ডে’ সিনেমায়। এই সিনেমার গানের কিছু অংশ প্রকাশ করলেন অনন্ত জলিল। বাংলা ও ফার্সি ভাষায় তৈরি করা হয়েছে গানটি।

গানটির প্রথম অংশ গত ২৮ এপ্রিল অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরপর শুক্রবার (১ মে) প্রকাশ হয়েছে এর দ্বিতীয় সংস্করণ। এতে অনন্তর সঙ্গে দেখা গেছে চিত্রনায়িকা বর্ষাকেও।

কবি হেলাল হাফিজের কবিতা ‘তোমাকে শুধু তোমাকে চাই পাবো’ থেকে তৈরি হয়েছে এই গান। আর বাংলা ও ইরানি ভাষায় একসঙ্গে এটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়ক মো. রেজা হেদায়াতি।

গানটি ও সিনেমার পাণ্ডুলিপি বাংলা থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। ২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত।

ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

ভিডিও...

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা