বিনোদন

৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হুমায়ুন ফরীদির চশমা

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে বিক্রি হলো কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা।

হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় তার চশমাটি কিনে নিয়েছেন।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল দিবাগত রাত ১২ টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়।

সে সময় অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরো অংশ নেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে।

রাত ১১টায় নিলাম শুরু হয়। ১ লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থামে ৩ লাখ ২৫ হাজার ১২টায়। নিলাম জয়ী ব্যক্তি তার নাম পরিচয় গোপন রাখেন।

জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায়।

সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। এছাড়া সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের বিশেষ অফার প্যাকেজ সাড়ে ৭ লাখ টাকায় কিনে নিয়েছেন তার এক ভক্ত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা