বিনোদন

মা’ই কি ইরফান খানকে নিয়ে গেলেন! 

বিনোদন ডেস্ক:

মাত্র কদিন আগেই মারা গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খানের মা সাইদা বেগম। আর আজ চলে গেলেন তিনি নিজে। তার মা’ই নাকি তাকে ডেকে নিয়ে গেলন অপারে!

তবে মরার আগে নাকি ইরফান খান তার মায়ের কথাই বলছিলেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানান ম্যানেজার আসিফ।

তিনি তার মাকে নিজের পাশে বসা দেখছিলেন। তার ধারণা মা তাকে নিতে এসেছেন।

শেষ সময়ে মায়ের মায়াবিণী মুখের হাসি অন্তত একটি বার দেখার ইচ্ছা ছিল ইরফানের। কিন্তু না, সেই ইচ্ছেটা পূরণ হয়নি করোনার প্রভাবে।

বলিউডের এক অমিত প্রতিভাধর শিল্পী ছিলেন এই ইরফান খান। মারা গেছেন মাত্র ৫৪ বছর বয়সে।

মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী সুতপা, ছেলে বাবিল, সাবেক ম্যানেজার আসিফ এবং ড্রাইভার।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ইরফানের মা সাইদা বেগম জয়পুরে মারা গেছেন। সারা ভারত লকডাউনে থাকায় শেষবারের মতো মায়ের মুখ দেখা হয়নি ইরফানের। ভিডিও কলের মাধ্যমে মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি।

মাকে শেষ দেখা না দেখতে পারার বেদনা ইরফানকে কষ্ট দিয়েছে। সেই কষ্ট সইতে না পেরেই যেন তাড়াহুড়ো করে মায়ের কাছে চলে গেলেন এই অভিনেতা।

মৃত্যুর শেষ সময় পর্যন্ত মায়ের কথা স্মরণ করে ইরফান সেই কথাই জানান দিয়ে গেলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা