বিনোদন

মারা গেছেন অভিনেত্রী অ্যাসলে রস

বিনোদন ডেস্ক:

লিটল ওমেন-আটলান্টা-খ্যাত মার্কিন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অ্যাসলে রস সড়ক দুর্ঘটনায় ​মারা গেছেন।

এন্টারটেউনমেন্ট ওয়ার্ল্ড বলছে, গত রবিবার (২৬ এপ্রিল) আটলান্টায় এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাসলে। দুর্ঘটনার পর অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

অ্যাসলে রস-এর মৃত্যুর খবর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানের কঠিন সময়ে শুভান্যুধায়ীরা যাতে তাদের পাশে থাকেন, সেই আসা প্রকাশ করেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। পাশাপাশি অ্যাসলের মৃত্যুর পর যাতে তাদের পরিবারকে কিছুটা সময় একা থাকতে দেওয়া হয়, সেই আবেদনও করা হয়।

২০১৬ সালে শুরু হয় লিটল ওমেন-এর সম্প্রচার। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই টেলিভিশন শো। মিস মিনি নামে অ্যাসলে রস-এর এই শোয়ের জন্য ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা