বিনোদন

ম্যাডোনার করোনা অ্যান্টিবডি পজিটিভ

বিনোদন ডেস্ক:

কোয়ারেন্টিন শেষ করলেন মার্কিন ‘পপ সম্রাজ্ঞী’ ম্যাডোনা। ইনস্টাগ্রামে ম্যাডোনা জানিয়েছেন, তার কোভিড-১৯ অ্যান্টিবডি পজিটিভ। এর মানে, তিনি এরিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

ইনস্টাগ্রামে নিয়মিত কোয়ারেন্টিন ডায়েরি প্রকাশ করেন ম্যাডোনা। এর ১৪তম সংস্করণে তার অ্যান্টিবডি পজিটিভ হওয়ার এ ঘোষণা দেন।

ম্যাডোনা বলেন, আরেকদিন পরীক্ষা করালাম। আমার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। সুতরাং আগামীকাল আমি গাড়িতে করে লং ড্রাইভে বের হচ্ছি।

জানালার কাঁচ নামিয়ে কোভিড-১৯ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেব। হ্যাঁ, আমি আশা করি রোদ ঝলমলে থাকবে।

ইতোপূর্বে ম্যাডোনার কোয়ারেন্টিন ডায়েরির বক্তব্য বেশ আলোচিত হয় সামাজিক মাধ্যমে। করোনা মহামারিকে ‘মহান সাম্যসৃষ্টিকারী’ ঘোষণা দিয়ে বিতর্কও সৃষ্টি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, অ্যান্টিবডি থাকলেও পুনরায় কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হওয়া সম্ভব।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১১ লাখ মানুষ করোনায় আক্রান্ত এবং ৬৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা