বিনোদন

‘কৃষ ৪’ ঘোষণা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। নানা সময়ে নানা কারণে তিনি আলোচনায় আসেন। ভারতের প্রথম সুপারহিরোর সিনেমা তার করা। যার নাম ‘কৃষ’। এই সিনেমার মুক্তির দেড় দশক পার হয়েছে ২৩ জুন। এই উপলক্ষে ফ্র্যাঞ্চাইজির চার নম্বর কিস্তির ঘোষণা করলেন হৃতিক রোশন নিজেই।

অনেক দিন ধরেই ‘কৃষ ৪’ ঘিরে চলছিল জল্পনা। একাধিক সাক্ষাৎকারে চতুর্থ কিস্তির কথা নিজেই জানিয়েছিলেন হৃতিক এবং পরিচালক-প্রযোজক রাকেশ রোশান। তবে এসব ছিল ‌‘মুখের কথা’। তবে এবার প্রকাশ্যেই সেই ঘোষণা এলো।

টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন হৃতিক। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃশ ৪’।

হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অব কৃষ’ এবং ‘কৃষ ৪’ যোগ করেছেন তিনি।

বলিউডের ইতিহাসে ‘কৃষ’ ছাড়াও একাধিক সুপারহিরো হাজির হলেও এর মতো সফল আর কেউ হতে পারেনি। এই সিনেমার মাধ্যমেই এতদিন হলিউডে দেখা নানান সুপারহিরো সিনেমার খানিকটা স্বাদ পেয়েছিল ভারতীয় দর্শক।

আর তাতেই বাজিমাৎ করেছিল ‘কৃষ’। যত দিন গেছে এই সুপারহিরোকে নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা