বিনোদন

জার্মানিতে প্রদর্শিত হবে ‘কাসিদা অব ঢাকা’

নিজস্ব প্রতিবেদক: জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকশ্যাফটের চলচ্চিত্র উৎসব ‘গ্লিম্পস অব সাউথ এশিয়া’য় আগামী ২৫ জুন প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনার্য মুর্শিদ। ২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয়। গতবছর দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায় চলচ্চিত্রটি ।

আগামী ২৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে এটি। চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ।

জার্মানিতে সিনেমাটির প্রদর্শন বিষয়ে পরিচালক অনার্য মুর্শিদ সাংবাদিকদের বলেন, ‘আমি আনন্দিত। তাছাড়া “কাসিদা অব ঢাকা” লোকজ সংগীতের ওপর ট্রিলজির প্রথম চলচ্চিত্র। ট্রিলজির বাকি চলচ্চিত্রগুলোর গবেষণার কাজ শেষ। প্রযোজনা প্রতিষ্ঠান পেলে ট্রিলজির বাকি কাজ শুরু করব।’

বর্তমানে তিনি বেদেদের নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন বলে জানিয়েছে তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা