বিনোদন

২৫ জুন হলে দেখা যাবে ‘নবাব এলএল.বি’

বিনোদন ডেস্ক: গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএল.বি’।

এরপর সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে পুলিশের মামলায় গ্রেফতার হন সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। ১৮ দিন কারাবাসের পর তারা জামিনে মুক্তি পেলে হলে মুক্তি পায়নি সিনেমাটি।

অবশেষে প্রায় দশ মিনিটের দৃশ্য ফেলে দিয়ে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে সিনেমাটি। মঙ্গলবার (১৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘প্রায় ১০ মিনিট কেটে ফেলা হয়েছে সিনেমাটি থেকে। এরপর সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছেন। সব মিলিয়ে এখন বেশ স্বস্তি পাচ্ছি। ২৫ জুন সিনেমাটি হলে মুক্তি দেওয়া হবে। যারা এতদিন দেখতে পারেননি তারা দেখতে পারবেন।’

কতগুলো হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে সেটা আগামী সপ্তাহে নিশ্চিত করে বলতে পারবেন বলেও জানান মামুন। তবে জানা গেছে, তালাবদ্ধ বেশকিছু হলও এই সিনেমা দিয়ে নতুন করে আবার খুলতে যাচ্ছে।

‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা প্রমুখ। যৌথ সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা