বিনোদন

নতুন স্ট্যাটাসে যা লিখলেন পরীমনি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি রোববার রাত থেকে রয়েছে আলোচনার কেন্দ্রে। এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন তিনি।

রোববার (১৩ জুন) সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন পরীমনি। এরপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে তুলে ধরেন মূল ঘটনা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলপাড় সৃষ্টি করে দেশব্যাপী। পুলিশ প্রথমে মামলা না নিলেও পরীমনির ফেসবুক স্ট্যাটাসের পর সোমবার মামলা নেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় ধর্ষণচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ব্যবসায় নাসির, পরীর বন্ধু অমিসহ ৫ জন।

অভিযুক্তরা গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সহকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন নায়িকা। পোস্টে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ধরণের অপরাধ যেন আর কেউ করার সাহস না পায় সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ফেসবুকে পরীমনি লেখেন, ‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না। আইন সবার ওপরে।

শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট!

আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ?

আপনারাই আমার সাহস ।

আসামিদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনোভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন-অপমান করার সাহস না পায়। আমি হার মানব না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সব সন্তানকে।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা