বিনোদন

নাসিরের বক্তব্য প্রত্যাখ্যান পরীমনির

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী পরীমনি ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ভেঙে পড়েছিলেন। তবে খুব কম সময়ের মধ্যে অভিযুক্তরা আইনের আওতায় আসায় নিজের মনোবল বেড়েছে বলে জানালেন নায়িকা।

রাজধানীর বনানীর বাসায় সোমবার (১৪ জুন) রাতে সাংবাদিকদের মনের অবস্থার কথা জানান তিনি।

সাংবাদিকদের পরীমনি বলেন, এভাবে ক্যামেরার সামনে আসতে হবে কখনো ভাবিনি। সব সময় কাজের জন্য ক্যামেরার সামনে এসেছি। এখন পরিস্থিতি ভিন্ন হলো। তবে আমি এখন আরও শক্ত হয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছি।

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর নাসির সাংবাদিকদের বলেন, যে ঘটনা বলা হচ্ছে তার পুরোটাই মিথ্যা। মদের বোতল নিতে বাধা দেওয়ায় পরীমনি আমার ওপর হামলা করেন।

নাসিরের এসব কথা প্রত্যাখ্যান করেছেন পরীমনি। তিনি বলেন, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কিছু বলতে হবে তাই তিনি (নাসির উদ্দিন) এসব কথা বলছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা