বিনোদন

মদ খেতে গিয়েছিলাম, এটা কি বিশ্বাস করেন: পরীমনি

‘আমি মদ খেতে বা ছিনতাই করতে ওখানে (বোট ক্লাব) গিয়েছিলাম, এটা কি কখনো সম্ভব? আপনারাও কি এটা বিশ্বাস করেন? আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলাম, সেটা কেবল আমি জানি। সবাই আমাকে সাপোর্ট করেছে। সবার ভালোবাসা দেখে আমি অভিভূত। আমি এখন উঠে দাঁড়াতে পারছি।’

গ্রেপ্তারের পর নাসির উদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, নায়িকা পরীমনি মদের বোতল নিতে গেলে তিনি বাধা দেন, এ জন্যই নায়িকা তার ওপর চটেছেন। এ প্রসঙ্গে পরীমনি সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রেখে এসব কথা বলেন।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে তার করা মামলায় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে তিনি সেখানে গেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ ও গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান তাঁর সঙ্গে সেদিনের ঘটনা ও মামলাসংক্রান্ত বিষয়ে তিন ঘণ্টা কথা বলেন। সন্ধ্যা ছয়টার দিকে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি।

গত রবিবার রাত নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পরীমনি জানান তিনি হত্যা ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘটনার বিচার চান তিনি। পরে রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে পরীমনি জানান, নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ী ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে ওই ঘটনা ঘটান।

পরদিন সোমবার সকালে ওই ঘটনায় নাসির উদ্দিনসহ ছয়জনের নামে সাভার থানায় মামলা করেন পরীমনি। এরপর বিকালের মধ্যে নাসিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান পরীমনি। সেখান থেকে পরীমনির সঙ্গে বেরিয়ে ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ জানান, পরীমনি পুলিশকে ধন্যবাদ দিতে এসেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা