বিনোদন

রাইমার চমক

বিনোদন ডেস্ক : রাইমা সেনের ক্যারিয়ার শুরু হয় বলিউডে ১৯৯৯ সালে‘গডমাদার’ দিয়ে। এরপর ২০২১ সালে অভিনয় করেন ‘দামান’ সিনেমায়। ধারণা করা হয়েছিল মুম্বাইতেই নিয়মিত হবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ফিরে এলেন কলকাতায়।

বলিউড চূড়ান্ত পেশাদারিত্ব ও প্রতিযোগিতার জায়গা। সেখানে প্রতি মুহূর্তে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করতে হয়। তবে কি বাংলা ও হিন্দি সিনেমার মধ্যে সামঞ্জস্য রাখতে পারেননি রাইমা? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

রাইমা জানিয়েছেন, ‘যখন এখানে কোনও সিনেমা কাজ করতাম, মুম্বাই থেকে ফোন আসত যে আমি সেখানে দুদিনের জন্য যেতে পারব কি না। কিন্তু এক কাজের মধ্যে আরেক কাজ আমার পছন্দ নয়। কারণ আমি বেছে কাজ করতে ভালোবাসি। তাই হিন্দি সিনেমার অনেক কাজ স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছি।’

৪১ বছরের অভিনেত্রী রাইমা প্রায় ২২ বছর কাটালেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখনও স্ক্রিন টেস্ট নিয়ে আপত্তি যায়নি তার। একটি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমার জন্য প্রথমবার স্ক্রিন টেস্ট দিলেন তিনি।

অ্যামাজন প্রাইমে ‘দ্য লাস্ট আওয়ারেন’-এ অভিনয় করেছেন রাইমা। পরিচালক অমিত কুমারকে তিনি বলেছিলেন মুম্বাই এসে অডিশন দেবেন।

কারণ মনসুন শুটআউট দেখে রাইমা বুঝতে পারেন এই পরিচালকের সঙ্গে কাজ না করলে তিনি পস্তাবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা