বিনোদন

চেনা জায়গায় চেনা রূপে অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত জীবনের সব ঝামেলাকে দূরে ঠেলে অভিনয়ের সেই চেনা জায়গায় চেনা রূপে ফিরলেন অপু বিশ্বাস। অভিনয়ে মনোযোগী হয়ে ইতোমধ্যে করোনা পরিস্থিতির মধ্যেই ঈদের পর নতুন একটি ছবির কাজও শুরু করেছেন তিনি।

নতুন এ সিনেমার নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। গত সোমবার এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে। সেখানেই টানা ১২ দিনের শুটিং চলবে বলে জানা গেছে। শেষ লট হবে কুষ্টিয়াতে।

ক্যারিয়ারে বেশির ভাগ ছবিতেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অপু বিশ্বাস। উপহার দিয়েছেন অনেক হিট-সুপারহিট সিনেমা। শাকিবের বাইরেও অপু কাজ করেছেন মান্না, রিয়াজের মতো তারকাদের সঙ্গে। কিন্তু শাকিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এই জুটি আর একসঙ্গে কাজ করেননি। এই জুটিকে পর্দা, শুটিং কিংবা কোনো স্টেজ পারফরমেন্স করতেও দেখা যায়নি। সিনেমা থেকেও দূরে ছিলেন অনেক দিন।

সেখান থেকে ফিরে বর্তমানে তিনি এই প্রজন্মের নায়কদের সঙ্গেই কাজ শুরু করেছেন। এবার তিনি ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের নতুন এ সিনেমায় জুটি বেঁধেছেন নায়ক জয় চৌধুরীর সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। এরআগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয়। তবে মূল নায়ক ছিলেন শাকিব খান। অপু-জয় ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার প্রমুখ।

অপু বিশ্বাস বলেন, ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির গল্প ও চরিত্র ভালো। এ কারণেই কাজ করতে রাজি হয়েছি। খুব ভালোভাবে এর শুটিং চলছে। আশা করছি, ছবিতে দর্শকরা নতুনত্ব পাবেন।’

এদিকে অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় কমলা’ ছবিতে, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। একই জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামের অনুদানের সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা