বিনোদন

সিনেমার শুটিং হবে মহাকাশে!

বিনোদন ডেস্ক: মহাকাশ নিয়ে বহুবার অনেক গল্প সিনেমায় উঠে এসেছে। স্টুডিওর ভেতরে সবুজ ব্যাকগ্রাউন্ডে হয়েছে সেসব শুটিং। তবে এবার কোনও ভিএফএক্সের সাহায্য নয়, সরাসরি মহাকাশে গিয়ে সিনেমা নির্মাণ করবে রাশিয়া।

রাশিয়ার বৃহত্তম টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ প্রথমবারের মতো মহাকাশে সিনেমা নির্মাণের কথা ঘোষণা দিয়েছে। আপাতত এর নামকরণ করা হয়েছে ‘চ্যালেঞ্জ’। এটি যৌথভাবে প্রযোজনা করবে রোজকসমস, চ্যানেল ওয়ান এবং ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও। পরিচালনা করবেন ক্লিম শেপেঙ্কো। অভিনয়ে রয়েছেন রুশ সুপারস্টার ইউলিয়া পেরেসলিড।

মহাকাশে শুটিংয়ের ঘোষণার পর থেকে এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এই সিনেমায় যারা কাজের সুযোগ পাবেন তাদের জন্য কয়েকটি শর্ত রয়েছে। যেমন, বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছর। উচ্চতা ১৫০-১৮০ সে.মি.।

দৈহিক ওজন ৫০-৭৫ কেজি হওয়া বাঞ্চনীয় এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই রাশিয়ান হতে হবে। এছাড়াও তার নামে থাকতে পারবে না কোনও ক্রিমিনাল রেকর্ড।

সিনেমার সংশ্লিষ্ট কয়েকজন এ বছর অক্টোবরে রাশিয়ার সয়ুজ মিশনে করে স্পেস স্টেশনে যাবেন। এর আগে অভিনেতা-অভিনেত্রীসহ সবাইকেই যেতে হবে স্ট্যান্ডার্ড নভোচারী প্রশিক্ষণের ভেতর দিয়ে।

প্রচণ্ড ঘূর্ণন গতিতে তারা কতটুকু টিকতে পারেন তার যাচাই করা হবে। এছাড়াও হবে ঝাঁকুনি পরীক্ষা ও জিরো গ্র্যাভিটি টেস্ট। রসকসমস সূত্রে জানা যায়, ব্যক্তিজীবন ও ঋণ থেকে বাঁচতে এক লোক পৃথিবী থেকে চলে যান মহাকাশে। যদিও মহকাশের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা