বিনোদন

লড়ছেন জটিল রোগের সঙ্গে অভিনেত্রী সুমনা

বিনোদন প্রতিবেদক: সুমনা চক্রবর্তী। ২০১৪ সাল থেকে কপিল শর্মার অনুষ্ঠানে চেনা মুখ তিনি। কখনও মঞ্জু, কখনও সরলা বা ভুরি সেজে হাসির রোল তুলেছেন দর্শকদের মধ্যে। তবে প্রবাসী এই বঙ্গতনয়া এখন কর্মহীন। শুধু তাই নয়, এন্ডোমেট্রিওসিস নামে এক রোগও বাসা বেঁধেছে তার শরীরে। সম্প্রতি নেটমাধ্যমে সুমনা নিজেই জানিয়েছেন এই সমস্যাগুলির কথা।

নেটমাধ্যমে শুক্রবার একটি ছবি পোস্ট করেছিলেন সুমনা। বিবরণীতে তিনি জানিয়েছেন, ২০১১ সালে তার এন্ডোমেট্রিওসিস চতুর্থ পর্যায় পৌঁছে যায়। ১০ বছর ধরে জরায়ুর এই রোগ বয়ে চলেছেন অভিনেত্রী। ভাল খাদ্যাভ্যাস, শরীরচর্চা, এবং নিজেকে চিন্তা মুক্ত রাখার মাধ্যমে এন্ডোমেট্রিওসিসের সঙ্গে লড়ছেন তিনি।

ছোটপর্দার চেনা মুখ সুমনা। ধারাবাহিক থেকে কমেডি অনুষ্ঠান, একচেটিয়া কাজ করেছেন সর্বত্র। তবে এক দশকের বেশি অভিনয় জগতে কাটিয়ে ফেলার পরেও বর্তমানে কর্মহীন তিনি।আক্ষেপ ঝরে পড়েছে অভিনেত্রীর পোস্টে। সুমনা লিখেছেন, ‘আমি হয়তো কর্মহীন কিন্তু তাও নিজের এবং পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছি। এটাই আমার কাছে অনেক’। সুমনার এই কঠিন সময় তাকে সাহস জোগাচ্ছেন নেটাগরিকরা।

অতীতে ‘কস্তূরী’, ‘কসম সে’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুমনা। এর পর ‘কমেডি নাইটস উইদ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’-তেও একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আপাতত কর্মহীনতার সঙ্গে লড়াই জারি মুম্বইয়ের এই বঙ্গতনয়ার।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা