বিনোদন

নতুন চমক মার্গট রবি

বিনোদন ডেস্ক: 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'-দুনিয়া মাতানো সিনেমা সিরিজ এর নতুন কিস্তিতে থাকা হচ্ছে না জনি ডেপের। মন খারাপ করা এই খবরটি সবার জানা। ডেপের না থাকাটা কিছুটা হলেও রঙহীন করে তুলবে সিনেমাটিকে।

তবে এবার যেন সিনেমাটির দিকে আরো একবার চোখ ঘুরিয়ে তাকানোর সময় এসেছে। 'পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান' - এ অন্তর্ভুক্ত হচ্ছেন অভিনেত্রী মার্গট রবি।

বার্ডস অফ প্রি তারকা মার্গট রবি এই সিনেমায় ক্যামেরার সামনে এবং পিছনে দু'জায়গাতেই থাকবেন।

সিনেমাটির জলদস্যু দলের প্রধান হওয়ার সাথে এর প্রযোজনা পরিষদেও রয়েছেন মার্গট। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী এমনই খবর। আর এ খবরে বেশ আগ্রহী হয়ে উঠেছেন এ সিনেমার ভক্তরা।

প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, 'মার্গট যদি সত্যিকার অর্থেই জলদস্যুর ভূমিকায় সিনেমাটিতে অন্তর্ভুক্ত হন তবে ডিজনির জন্য তা হবে একটি নতুন বিপ্লব। তবে এখনো ডিজনি থেকে অফিশিয়ালি কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।'

এর আগে 'পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান'-এ নিজের অন্তর্ভুক্তি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্গট রবি জানিয়েছিলেন, 'এটি অবশ্যই সিনেমায় নারীদের জন্য একটি নতুন বিপ্লব। তবে এই সিনেমা নিয়ে কোনো কিছুই বলতে চাই না আমি।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির এমন ব্যাপক পরিবর্তন আসলে তা অবশ্যই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। আর তাই আমাদের সবার তার জন্য অপেক্ষা করা উচিত।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা