বিনোদন

‘আর কত নাটক করবেন’

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। নিজের আপডেট গুলো নিয়মিত অনুরাগীদের জানিয়ে দেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সমালোচিতও হতে হয় অভিনেত্রীকে। এবার টিকা নেওয়ার ভিডিও শেয়ার করে কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রীকে।

শনিবার (৮ মে) ইনস্টাগ্রামে করোনা ভাইরাসের টিকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন অঙ্কিতা। এখনও পর্যন্ত ৫ লক্ষ নেটাগরিক সেই ভিডিও দেখেছেন। ভিডিওর পাশাপাশি অঙ্কিতার পরামর্শ, ‘আমারটা আমি নিয়েছি। এ বার আপনাদের পালা।’

ভিডিও দেখে স্পষ্ট টিকা নেওয়ার আগে রীতিমতো ভয়ে কাবু অভিনেত্রী। সুঁচ বেঁধানোর ব্যাথায় আগেই কাবু। এ দিকে টিকাকরণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা তাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করছেন, যত ভয় পাচ্ছেন তত ব্যাথা পাবেন না অঙ্কিতা। কিন্তু কে কার কথা শোনে!

এই ভিডিও দেখেই ফের নেটাগরিকদের নিশানায় অঙ্কিতা। কেউ বলেছেন, ‘আর কত নাটক করবেন? সামান্য একটা ইনজেকশন নিতে এত কিছু!

আপনারা পারেনও।’ আর একজনের দাবি, ‘বয়স ৩৫। আচরণে যেন বাচ্চা মেয়ে! একটা ইনজেকশন নিলে যতখানি কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে দেশবাসী। নাটক করে স্বাস্থ্য কর্মীদের আর সময় নষ্ট করবেন না।’

বলিউডে ক্রমশ টিকাকরণের তালিকা লম্বা হচ্ছে। অতিমধ্যেই টিকা নিয়েছেন অমিতাভ বচ্চন, সোনু সুদ, অনুরাগ, মালাইকা, অনুপম খের, পরেশ রাওয়াল, শিল্পা শিরোদকর সহ বহু তারকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা