বিনোদন

সিনেমা হলে গেলে মিলবে করোনা ভ্যাকসিন

বিনোদন ডেস্ক: করোনাভাইরাস গোটা ভারতে যে হারে ছড়াচ্ছে,তাতে বিভিন্ন প্রান্তে কেবলই হাহাকারের ছবি। কোভিড মোকাবিলায় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির একটি সিনেমা হল।

এশিয়া নেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটা আস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল প্রিয়া পরিণত হচ্ছে কোভিড টিকাকরণ কেন্দ্রে। এই অভিনব উদ্যোগ প্রেক্ষাগৃহের কর্ণধার টলিউড অভিনেতা অরিজিৎ দত্তের।

অরিজিৎ নিজে ভ্যাকসিন নিতে গিয়ে দেখেছিলেন, এই প্রচণ্ড গরমে কতটা কষ্ট করে লাইন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে, প্রবীণ নাগরিকদের কষ্টটা আরও বেশি। সেই প্রেক্ষিতেই এবার নিজের সিনেমা হলকে পুরোপুরি টিকাকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তাব রেখেছেন কর্ণধার অরিজিৎ।

ইতিমধ্যেই এক বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা হয়েছে তার। টিকার জন্য নিচে নাম নথিভুক্ত করাতে হবে।

ওই বেসরকারি মেডিকা হাসপাতালের সঙ্গে প্রাথমিক স্তরেন কথাও সেরে ফেলেছেন অরিজিৎ। তারাও ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছেন।

তবে আপাতত সংশ্লিষ্ট হাসপাতালে যথেষ্ট সংখ্যক ভ্যাকসিন নেই। তাই সব ঠিক ঠিকঠাক থাকলে যথাপরিমাণ ভ্যাকসিনের আয়োজন হলেই সম্ভবত চলতি মাস থেকে প্রিয়া সিনেমা হলে একই মূল্যে দেওয়া হবে কোভিড টিকা।

অরিজিৎ জানান, দর্শকদের থেকে অর্থ নেওয়া হবে। তবে সেটা নামমাত্র। সামান্য টাকার বিনিময়ে ভ্যাকসিন নেওয়া ও সিনেমা দেখা- দুইয়েরই সুযোগ রয়েছে।
আর আগামী কয়েকদিনের মধ্যে যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে এমন উদ্যোগ বিশ্বে প্রথম হতে চলেছে বলে দাবি অরিজিতের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা