বিনোদন

মানবিক বিরাট কোহলি ও আনুশকা শর্মা 

বিনোদন প্রতিবেদক: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবল থেকে মানুষের জীবন বাঁচাতে বিভিন্নভাবে এগিয়ে আসছেন বলিউড তারকারা থেকে শুরু করে সে দেশের বিভিন্ন মাধ্যমের তারকারা। সেই ধারাবাহিকতায় এবার করোনা মোকাবিলায় ৭ কোটি রুপির ত্রাণ তহবিল গঠন করতে উদ্যোগী হলেন তারকা দম্পতি আনুশকা শর্ম ও বিরাট কোহলি।

শুক্রবার (৭ মে) টুইটারে বিরুশকা জুটি দুটি ভিডিও পোস্ট করেছেন। দুটি ভিডিওতেই ভিন্ন বার্তা শোনা যায়। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন এই তারকা দম্পতি।

আনুশকা শর্মা বলেন, ‘কোভিড ১৯-এর বিরুদ্ধে আমাদের দেশ লড়াই করছে। স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি। মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমেই ভেঙে যাচ্ছে। তাই করোনা ঠেকানোর জন্য অর্থ সংগ্রহে আমি ও বিরাট একটা নতুন উদ্যোগ শুরু করছি।’

অন্যদিকে বিরাট কোহলি বলেন, ‘আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন।’ একই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে।’

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা