বিনোদন

সালমানের সিনেমার আয় যাবে করোনার ত্রানে 

বিনোদন ডেস্ক: অপেক্ষার দিন শেষ হচ্ছে সালমান খানের ভক্তদের। অবশেষে ১৩ মে মুক্তি পাচ্ছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। সিনেমা হলের পাশাপাশি জি ফাইভের পে পার ভিউ সার্ভিস ‘জি পেক্স’-এ দেখা যাবে সিনেমাটি।

‘রাধে’ মুক্তির আগেই সিনেমার মুনাফা নিয়ে পরিকল্পনা হয়ে গেছে। প্রাপ্ত আয়ের একটি অংশ দেওয়া হবে করোনার ত্রানে।

জানা যায়, ‘গিভ ইন্ডিয়া’ মঞ্চের অংশীদার হিসাবে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম দান করবেন তারা।

শুধু তাই নয়, এছাড়া জি ও এসকেএফ ইন্ডাস্টির শ্রমিকদের সাহায্যেও এগিয়ে আসবে। যারা এই মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের দেশ একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই একজন দায়বদ্ধ কর্পোরেট সংস্থা হিসাবে এই কঠিন লড়াইয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

দর্শকদের কেবল বিনোদন দেওয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, ব্যবসায়িক লাভের বাইরে বেড়িয়ে এই মুহুর্তে দেশবাসীর পাশে দাঁড়াতে চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে দেশজুড়ে ইতিবাচক পরিবর্তন আনতে অর্থনৈতিক দিক থেকে সাহায্য প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা রাখছি সিনেমাটি মুক্তি পাওয়ার পর সেখান থেকে যে পরিমান অর্থ আমরা করোনা ত্রানে দান করব, তা বহু মানুষের সহায়তা করতে পাড়বে।’

সালমান খান ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে তাদের সংস্থাও পাশে আছে। নির্মাণ হয়ে যাওয়া একটি সিনেমা আটকে রাখতে চান না তারা। তাই এটি মুক্তি পাওয়ার ফলে প্রাপ্ত আয়ের একটি অংশ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দান করাটাই উপযুক্ত হবে বলে মনে করছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা