বিনোদন

দক্ষিণ আফ্রকিার চলচ্চিত্র উৎসবে ‘রিকশা গার্ল’

বিনোদন প্রতিবেদক : অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ আলোচনায় রয়েছে বছর কয়েক ধরে। সেই আলোচনায় এবার যোগ হলো নতুন মাত্রা। একই সঙ্গে শেষ হলো আন্তর্জাতিক কোনো উৎসব ছবিটির প্রিমিয়ারের জন্য অপেক্ষা। কেননা, দেশের আলোচিত এই ছবিটি এবার দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে। যা, ‘রিকশা গার্ল’ এর জন্য দারুণ এক সুখবর।

প্রযোজক এরিক জে অ্যাডামসের মাধ্যমে এলো এই সুখবরটি। তিনি জানান, ‘রিকশা গার্ল’ ছবিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে।

এরিক আরও বলেন, এই আমন্ত্রণের কারণে আগামী বছর একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারে জমা পড়ার যোগ্য হয়ে উঠল ছবিটি। আগামী ২২ জুলাই শুরু হয়ে ডারবানের এই উৎসব শেষ হবে ১ আগস্ট।

কিশোরী নাঈমা এ ছবির মূল চরিত্র। যে পরিবারকে সাহায্য করার জন্য পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসে। রিকশার প্যাডলে নাঈমার জীবনের ঘানি টানার গল্পই উঠে এসেছে চলচ্চিত্রে।

ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন- নভেরা। এছাড়া এ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন- চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

পাবনা, গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকোর অন্যতম চিত্রনাট্যকার।

সাননিউজ/এইচ এস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা