বিনোদন

করোনায়  প্রাণ গেল ‘ছিছোরে’ সিনেমার অভিনেত্রী

বিনোদন ডেস্ক: গোটা ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। প্রতিদিনই আক্রান্তের নতুন নতুন রেকর্ড ছড়াচ্ছে। মারা যাচ্ছেন অংসখ্য মানুষ।

এবার এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেলেন মারাঠি ও হিন্দি সিনেমা এবং টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী অভিলাষা পাতিল। তার বয়স হয়েছিল ৪৭।

মারাঠি সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত নাম অভিলাষা ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’, ‘ছিছোরে’, ‘গুড নিউজ’, ‘মালাল’-এর মতো হিন্দি সিনেমাতেও কাজ করেছেন।

জানা গেছে, অভিলাষা পাতিল উত্তর প্রদেশের বারাণসীতে একটি ওয়েব শোর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুটিং চলাকালেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তিনি মুম্বাইতে ফিরে আসেন। এরপর করোনা টেস্ট করে পজিটিভ ফল পান।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিলাষা পাতিলকে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কয়েকদিনের লড়াইয়ের পর বুধবার (৫ মে) সেখানেই তার মৃত্যু হয়।

‘বায়কো দেতা কা বায়কো’, ‘তে আট দিবস’, ‘প্রভাস’, ‘তুঝা মাঝা অ্যারেঞ্জ ম্যারেজ’-এর মতো মারাঠি সিনেমায়ও অভিনয় করেছেন এই প্রতিভাময়ী অভিনেত্রী। অভিনয় করেছেন মারাঠি জনপ্রিয় শো ‘বাপমানুষ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে।

তাকে দেখা গেছে ডিসনি+হটস্টারের ক্রিমিনাল জাস্টিস-এর দ্বিতীয় সিজনেও। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। বহু তারকা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অকাল প্রয়াণে শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে মা ও ছেলেকে রেখে গেছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা