বিনোদন

করোনায় মারা গেলেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর। তার বয়স হয়েছিল ৬৬ বছর। সংক্রমিত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ’৯০ দশকের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

’৭০ দশকে ভোজপুরি সিনেমার মাধ্যমে সঙ্গীত পরিচালক জুটি হিসেবে সফর শুরু করেছিলেন নাদিম-শ্রাবণ জুটি। কিন্তু বলিউডে তাদের পরিচিতি দেয় মিউজিক্যাল ব্লকবাস্টার ছবি ‘আশিকি’র মাধ্যমে। এই ছবির জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান নাদিম-শ্রাবণ জুটি।

তারপর একে একে ‘সাজন’, ‘ফুল অর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ‘ধারকান’, ‘রাজ’-এর মতো সিনেমায় নিজেদের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

শ্রাবণের ছেলে জানান, কিছুদিন আগেই তার বাবার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিসও ছিল। এদিকে, করোনা সংক্রমণ তার ফুসফুসে ছড়িয়ে পড়েছিল। মৃত্যুর কয়েকদিন আগে ভেন্টিলেশনে নেয়া হয়েছিল শ্রাবণকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

বন্ধু-সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন নাদিম আখতার সাইফি। নাদিম বলেন, দীর্ঘদিনের সঙ্গী চলে যাওয়ায় তার জীবনে গভীর শূন্যতার সৃষ্টি হল।

শ্রাবণ রাঠোরের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না আরমান মালিকও। তার আত্মার শান্তি কামনা করেছেন তিনি। শোক প্রকাশ করেছেন আরও অনেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা