বিনোদন

নতুন রূপে অ্যাম্বার

বিনোদন ডেস্ক: হলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা অ্যাম্বার হিয়ার্ড। বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় তাকে নিয়ে ভক্তদের অভিযোগেরও শেষ নেই। নানা সময়ে নানা কারণেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি স্থিরচিত্র শেয়ার করে জেসন মোমোয়ার পাশে 'অ্যাকুয়াম্যান টু' দিয়ে ফেরার ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

চলতি বছরেই 'অ্যাকুয়াম্যান টু-তে অ্যাম্বারের অন্তর্ভূক্তি নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। সিনেমাটির পরিচালকসহ আরও নানা কারণেই জনপ্রিয় এই ফ্র‍্যাঞ্ছাইজির দ্বিতীয় কিস্তিতে অ্যাম্বারের উপস্থিতির আশা প্রায় উড়িয়ে দিয়েছিল অনেকেই।

তবে সিনেমাটির একটি ঘনিষ্ঠ সূত্র নতুন গুজব সৃষ্টি করেছে। তারা জানায় 'অ্যাকুয়াম্যান টু'-তে এবারো অভিনয় করতে যাচ্ছেন অ্যাম্বার। ইতিমধ্যে সিনেমাটির জন্য কাজও শুরু করে দিয়েছেন তিনি।

সম্প্রতি অ্যাম্বার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায় সাদা শার্ট এবং কালো প্যান্ট পরিহিত অ্যাম্বার বই পড়ছেন। তবে ছবিটির সব থেকে বড় আকর্ষণ ছিল তার চুল।

ঠিক 'অ্যাকুয়াম্যান'র প্রথম কিস্তির মতোই নতুন রঙ্গে চুল রঙ করেছেন তিনি। অনেকেই মনে করছেন স্থিরচিত্রটি তার সিনেমার শুটিং সেট থেকেই শেয়ার হওয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা