বিনোদন

সন্তানসম চিকুকে হারিয়ে হাহাকারে সাংসদ মিমি

বিনোদন ডেস্ক : যুদ্ধ শেষ। মরণ রোগের সঙ্গে লড়তে লড়তে চির ঘুমের দেশে মিমি চক্রবর্তীর সন্তানসম পোষ্য চিকু। শনিবার ‘ছেলে’কে কবর দিয়ে এসে নেট মাধ্যমে হাহাকার সাংসদ-তারকার, ‘সব কষ্টের শেষ, এবার শান্তিতে থাক।’ ছেড়ে গিয়েও যেন চিকু রয়ে গিয়েছে মিমির মনে। তাঁর ইনস্টাগ্রামে ছবি হয়ে। তাঁর কবরের ছবিও শেয়ার করেছেন তিনি। ফুল ও মালায় সাজানো। ধূপ, মোমবাতি জ্বালানো সেখানে। ক্যাপশনে মিমির দাবি, ‘তুই চলে গেলি। আমার একটা অংশ যেন চলে গেল’। প্রতিজ্ঞা, আজীবন চিকুকে এ ভাবেই ভালবাসবেন তিনি।

খবরটি নেটমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে সেটি। মিমির পোষ্য হারানোর শোক ছুঁয়ে গিয়েছে অনুরাগীদেরও। অভিনেত্রীর সমব্যথী ৩৪ হাজারেরও বেশি নেটাগরিক।

কিছু দিন আগেই ক্যান্সার আক্রান্ত চিকু চিকিৎসা করিয়ে আসে চেন্নাই থেকে। পোষ্য অসুস্থ হয়ে পড়ার পর থেকেই শহরের নানা চিকিৎসকের কাছে ছোটাছুটি করেছেন মিমি। আশার আলো না দেখতে পেয়ে অবশেষে তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখান থেকে ফেরার পরে কিছু দিন ভালই ছিল চিকু। এ কথা নেটমাধ্যমে জানিয়েছিলেন সাংসদ-অভিনেত্রী স্বয়ং নিজেই।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা