বিনোদন

করোনা মুক্ত  হলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: করোনার কবল থেকে মুক্তি পেলেন ক্যাটরিনা কাইফ। খবরটি তিনি নিজেই প্রকাশ করেছেন সামাজিক মাধ্যেমে। সঙ্গে পোস্ট ছিল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে হলুদ পোশাকে ঘরোয়া লুকে বসে আছেন তিনি।

সামাজিক মাধ্যমের পোস্টে ক্যাটরিনা লিখেছেন, ‘‌নেগেটিভ! যারা আমার খোঁজ নিয়েছেন, তাদের ধন্যবাদ। যা আমার খুব ভালো লেগেছে।’

সুস্থ হওয়ার খবর দেওয়ার পর থেকে উচ্ছ্বসিত ক্যাটরিনার ভক্তরা। তার পোস্টের নিচে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্যাটিরিনা। খবরটি ইনস্টাগ্রামে নিজে শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘এই মাত্র জানতে পারলাম আমি কোভিড পজিটিভ।

মুহূর্তের মধ্যে নিজেকে আইসোলেটেড করে ফেলেছি। চিকিৎসকের পরামর্শ ও সমস্ত নিয়মবিধি মেনে আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকব।’

মুক্তির তালিকায় রয়েছে ক্যাটরিনার ‘সূর্যবংশী’ সিনেমাটি। এতে অনেকদিন পর অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ফোন ভূত’। অন্যদিকে ‘টাইগার’-এর নতুন কিস্তির জন্য প্রস্তুত হচ্ছেন এই বলিউড তারকা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুরো ভারত। তবে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিই সবেচেয়ে বেশি খারাপ। এর মধ্যে বলিউডে অনেক তারকা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

শুধু তাই নয়, করোনায় দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বর্তমানে বন্ধ আছে সকল শুটিং। এছাড়াও সিনেমার মুক্তিও পিছিয়ে দেওয়া হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা