বিনোদন

কবরীর মৃত্যু নিয়ে যা বললেন শাবানা

নিজস্ব প্রতিবেদক : শাবানা, কবরী বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী। দুজনেই পেয়েছেন দর্শকের স্বীকৃতি এবং অফুরন্ত ভালোবাসা। চলচ্চিত্রে তাদের অবদান অসামান্য। তাদেরই একজন কবরী চলে গেলেন না-ফেরার দেশে। তার মৃত্যুতে বাকরুদ্ধ শাবানা।

শুক্রবার (১৬ এপ্রিল) মধ্যরাতে কবরীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। এতে শোকে বিহ্বল হয়ে পড়েন অসংখ্য চলচ্চিত্রপ্রেমী এবং সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় সংবাদটি পান সাবানাও। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর শাবানাকে মর্মান্তিক এই সত্যটি বলেন।

মিশা গণমাধ্যমে জানান, কবরী আপার মৃত্যুর কথা শুনে শাবানা আপা অনেকক্ষণ কোনো কথা বলতে পারেননি। শোক সামলে কান্না ভেজা কণ্ঠে শুধু বললেন- কবরী একজনই হয়।

বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। হাসপাতালেই মারা যান বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেত্রী।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা