বিনোদন

সংসার ভাঙলো জেনিফার লোপেজের

বিনোদন ডেস্ক : অবশেষে ভেঙে গেল হলিউড অভিনেত্রী, গায়িকা জেনিফার লোপেজের চতুর্থ সংসারটিও। ভালোবেসে বিয়ে করেছিলেন বেসবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজকে। সেই দাম্পত্যে মতের অমিল হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন লোপেজ।

২০১৭ সালে প্রেমের শুরু। ২০১৯ সালে হয় বাগদান৷ এরপর থেকে তারা দুজনে একসঙ্গেই ছিলেন৷

অবশেষে ১৫ এপ্রিল জানিয়ে দিলেন আর একসঙ্গে থাকা হচ্ছে না তাদের। দুই বছরের দাম্পত্য এখানেই থামছে।

লোপেজের এক প্রতিনিধি সিএনএনকে দেয়া অফিশিয়াল বিবৃতিতে জানান, ডিভোর্স নিয়ে লোপেজের ভাষ্য, 'আমি ও রদ্রিগেজ এখনো মনে করি আমরা দুজনে খুব ভালো বন্ধু। আমরা ভবিষ্যতে আমাদের নানা ব্যবসায়িক কাজগুলো একসঙ্গে করবো এবং একজন আরেকজনকে সাহায্য করবো।

আমরা একজন আরেকজনের প্রতি সবসময়য় শ্রদ্ধাশীল থাকবো। সবশেষে সবাইকে ধন্যবাদ জানাই,আপনাদের মূল্যবান মন্তব্যগুলোর জন্য।'

চলতি বছরের মার্চ থেকেই গুঞ্জন উঠে আলাদা হয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। তখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারা।

প্রসঙ্গত, এ নিয়ে চতুর্থবারের মতো বিবাহবিচ্ছেদ ঘটলো লোপেজের জীবনে। প্রথম স্বামী ওজানি নোয়ার সঙ্গে এক বছর সংসার করেছিলেন তিনি। এরপর বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। সেই বিয়ে টেকে দুই বছর। তৃতীয়বার বাগদান সারেন মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে। দীর্ঘ সাত বছর পর সেই সম্পর্কেরও ইতি টানেন তিনি।

অবশেষে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে দুই বছরের সংসারের ইতি টানলেন ১৫ এপ্রিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা