বিনোদন

পোশাকের ব্যাপারে সবসময় সচেতন ছিলাম: শাবানা

বিনোদন ডেস্ক : ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। ইন্ডাস্ট্রিতে তার অভিষেক শিশু শিল্পী হিসেবে। ১৯৬২ সালে ‘নতুন সুর’ শিরোনামে সিনেমাটি মুক্তি পায়। যেটির পরিচালক ছিলেন এহতেশাম।

শাবানা এরপর আরও দুটি সিনেমায় শিশু শিল্পী ও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে তার অভিষেক এহতেশামের পরিচালনায় ‘চাকোরী’ দিয়ে। যেটি উর্দু ভাষার নির্মিত সিনেমা।

প্রথম নায়িকা চরিত্রে অভিনয় দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ান শাবানা। এরপরই পরিচালক এহতেশাম তার নাম ‘রত্না’ থেকে শাবানা রাখেন।

ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাবানা। তার বিপরীতে কোন নায়ক রয়েছেন সেই ভাবনা কখনও ছিল না তার। নিজের চরিত্র ও গল্পে সবসময় ফোকাস থাকতেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার কাছে গল্প ও চরিত্রের প্রাধান্য সবার আগে। এরপর পরিচালক কে সেটা দেখতাম। আর বিপরীতে কোন নায়ক রয়েছেন তা কখনও ভাবিনি। আমি কতটুকু ভালো অভিনয় করতে পারব সেদিকে নজর ছিল সবসময়।’

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন শাবানা। শুটিংয়ের আগে আশেপাশে তেমন চরিত্রগুলোকে অনুসরণ করতেন তিনি। শাবানা এই প্রসঙ্গে বলেন, ‘গ্রামের চরিত্র যখন পেতাম, তখন দেখতাম গ্রামের একটা মেয়ে কীভাবে কথা বলে বা তার চালচলন কেমন। অন্যদিকে কোনও ধনী মেয়ে চরিত্র পেলেও, বিভিন্ন শপিং মলে তাদের দেখতাম।’

এই প্রসঙ্গে শাবানা আরও বলেন, ‘তবে আমি পোশাকে ব্যাপারে সবসময় সচেতন ছিলাম। কারণ সবারই একটা নিজস্বতা থাকে। আমি সেখান থেকে কখনও বের হইনি।’

উল্লেখ্য, প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শাবানা। পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। সফলতার ঝুলিতে রয়েছে ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এত সফলতার পরেও ১৯৯৭ সালে সিনেমাকে বিদায় জানান শাবান। তার শেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’ মুক্তি পায় একই বছরে। এরপর ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। তার দুই মেয়ে সুমি ও ঊর্মি এবং এক ছেলে নাহিন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা