বিনোদন

এবার করোনায় মারা গেলেন অভিনেতা মহসীন

বিনোদন ডেস্ক : এবার চলে গেলেন দেশের গুণী অভিনেতা এস এম মহসীন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

এদিকে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু নিশ্চিত করলেন, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন।

৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেয়া হয় বারডেম হাসপাতালে। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা