বিনোদন

প্রেমিক খুঁজছেন রাশি খান্না

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। বলিউডের মাদ্রাজ ক্যাফে সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখেছিলেন তিনি।

‘সুপ্রিম’, ‘শিবম’, ‘হাইপার’, ‘অক্সিজেন’, ‘জয় লাভা কুসা’, ‘শ্রীনিবাসা কল্যাণাম’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন রাশি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এই অভিনেত্রী জানান, বর্তমানে সিঙ্গেল আছেন। তবে প্রেমে পড়তে চান তিনি।

রাশি খান্না বলেন, ‘আমি এখন সম্পূর্ণ সিঙ্গেল। আমার জীবনে বিশেষ কেউ-ই নেই। সত্যি, আমার মনে হচ্ছে, যদি কেউ থাকত। কিন্তু আমি খুবই খুঁতখুঁতে। যদি পছন্দ মতো কাউকে পাই, তাহলে তার সঙ্গে ডেটে যেতে ও প্রেম করতে চাই। দেখতে চাই এটি কতদূর পর্যন্ত গড়ায়।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘লকডাউনের মধ্যে সবাই বাগদান সারছে অথবা বিয়ে করছে। রানা দাগ্গুবতির বাগদানের ছবি দেখে অবাক হয়েছিলাম। তার আগে নিতিন বিয়ে করেছে, এখন কাজল বিয়ে করল। খুবই ভালো লাগছে। আশা করব একদিন আমারো এমন দিন আসবে। তবে এখন খাওয়া, ঘুম ও ব্যায়াম করে আমার সময় কাটছে।’

রাশি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা