ছবি : সংগৃহিত
বিনোদন

এবার পরিচালনায় দিশা পাটানি

বিনোদন ডেস্ক: ২০১৫ সালে ‘লোফার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বলিউড অভিনেত্রী দিশা পাটানির। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

আরও পড়ুন: কারাদণ্ড পেলেন ইরানি পরিচালক

বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এবার দিশার অভিষেক হলো পরিচালক হিসেবে।

বড় পর্দা দিয়ে নির্মাতা হিসেবে দিশার যাত্রা নয়। একটি মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করে দিশা নিজেই এ খবর জানিয়েছেন।

দিশা পাটানি, নিকিতা গান্ধীর গাওয়া গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। এ নায়িকা পরিচালনার পাশাপাশি গানটিতে মডেল ও ভয়েসওভার দিয়েছেন। আগামী ২১ আগস্ট গানটি ইউটিউবে মুক্তি পাবে।

আরও পড়ুন: দোয়া চাইলেন তমা মির্জা

‘এক ভিলেন রিটার্ন’ দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জন আব্রাহাম, অর্জুন কাপুর। তবে সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়।

বলিউড এ নায়িকার হাতে বর্তমানে ৩টি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে হিন্দি ভাষার ‘যোধা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না।

আরও পড়ুন: কঙ্গনাকে প্রশংসায় ভাসালেন সোমি

এ ছাড়া তামিল ভাষার ‘কাঙ্গুবা’ ও তেলেগু ভাষার ‘কালকি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা