বিনোদন

কলকাতার নায়িকাদের আলোতে উজ্বল ‘দীপাবলি’

বিনোদন ডেস্ক : ক’দিন আগেই বিদায় নিয়েছে দুর্গাপূজা। এসেছে কালিপূজা। এবার কালিপূজার দীপালিকায় জ্বলবে আলো। আরও একবার ঝলমল করে উঠবে চারপাশ। তবে অন্যান্য বারের কালিপূজার মতো এবার আর রাস্তাঘাটে ভিড়ভাট্টার উপক্রম নেই। কারণ করোনার চোখ রাঙানি। তাই এবার দীপাবলির আনন্দ উদযাপন করতে হবে বাড়ি বসেই।

প্রদীপ জ্বলবে, আলোয় সেজে উঠবে বাড়ি তবে যাওয়া যাবে না বাইরে। সময় কাটবে এবার প্রিয়জনকে মেসেজ পাঠিয়ে, কোথাও মেলা বসিয়ে নয়। মোট কথা ভার্চুয়ালিই শুভেচ্ছা জানিয়ে দীপাবলি উদযাপন করতে হবে। এমন বার্তা দিয়েই কলকাতার নায়িকা দীপাবলিতে মেতেছেন।

রঙ বেরঙের ছবি প্রকাশ করে তারা ভ্ক্ত-অনুরাগীদের সচেতন করছেন। সেইসঙ্গে জানাচ্ছেন শুভেচ্ছা। তারমধ্যে কলকাতার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুর থেকে শুভেচ্ছা দিয়েছেন সবাইকে।

আর মায়ের সঙ্গে প্রদীপ জ্বেলে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ‘কণ্ঠ’খ্যাত অভিনেত্রী পাওলি দাম। তিনি ফেসবুকে প্রকাশ করেছেন বেশ কিছু ছবিও।

‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের বিখ্যাত পাখি চরিত্রের অভিনেত্রী মধুমিতা সরকার দীপাবলির শুভেচ্ছায় আগুন ধরিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি প্রকাশ করেছেন বেশ কিছু ছবি। তারমধ্যে লাল পোশাকে মধুমিতায় মন মজেছে তার ভক্তদের।

বাংলাদেশের তারকাবহুল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় কাজ করছেন কলকাতার মেয়ে দর্শনা বণিক। অনিন্দ্য সুন্দরী এই তরুণ অভিনেত্রীও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বেশ উষ্ণ ছবিতে।

অঙ্কুশের সঙ্গে জমিয়ে প্রেম করে আলোচনায় থাকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও হাজির হয়েছেন ফেসবুকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে। আরেক অভিনেতা বনি সেনগুপ্তের প্রেমিকা নায়িকা কৌশানী মুখার্জি দীপাবলির প্রদীপ জ্বেলেছেন লাল পোশাকের রঙিন সাজে।

সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী মিষ্টি মিঠাই নিয়ে হাজির হয়েছেন দীপাবলির শুভেচ্ছা জানাতে। সেইসঙ্গে সবাইকে করোনার বিষয়টি মাথায় রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা