বিনোদন

আবারও নতুন সংসার পাতার স্বপ্ন দেখছেন মাহি!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী।

২০১৬ সালে ভালোবেসে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সংসার আর অভিনয় নিয়েই তার এখন ব্যস্ত সময় কাটে। কখনো ঢাকায় অবস্থান করছেন, আবার কখনো সিলেটে শ্বশুরবাড়ি উড়ে যান এই নায়িকা। জানা যায়, দাম্পত্য জীবন ভালোই কাটছে এই যুগলের!

এদিকে মাহিয়া মাহি নতুন একটি সংসার নিয়ে তার স্বপ্নের কথা জানিয়েছেন। এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন—চলো না একটা সংসার শুরু করি, নাইবা কিনলাম অনেক দামি সোফা, ডাইনিং টেবিল! ফ্লোরে বসেই না হয় একপ্লেটে দুজন খাব। একদম ঝাল সহ্য করতে না পারা তোমারও আমার হাতের বানানো অসহ্য ঝাল আলু ভর্তা অমৃতের মতো লাগবে সেদিন। তারপর একজনের সমান তোষকে দুজন মোড়ামুড়ি করে শুয়ে পড়ব।

মাহির এই স্বপ্নের সংসারে ভালোবাসা আর রোমান্সে ভরা। বিষয়টি ব্যাখ্যা করে এ অভিনেত্রী লিখেন- ‘আমার ঘুম আসছে না বলে তুমি ঘুমাবে না, আর তোমার ঘুম আসছে না বলে আমিও ঘুমাব না। এরপর ঘুমের আশা ছেড়ে প্রবল উত্তেজনা নিয়ে দুজন বসে পড়ব কাগজ-কলমসহ লিস্ট করতে। আমি লিখব হাড়ি পাতিল, কাঁচা মরিচের হিসাব আর তুমি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে মিষ্টি আবদার করে বলবে- ছোট্ট একটি লাল টিপ পরে আসো না, তোমাকে লাল টিপে দেখতে খুব ইচ্ছে করছে।

মাহিয়া মাহির এই পোস্ট মন্তব্য করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি লিখেছেন, ‘সবই তো কেনা আছে, নতুন করে আর কিছুই কেনা লাগবে কি আপনার? দোয়া রইলো কাল্পনিক সংসার জীবনের জন্য।’ হঠাৎ স্বপ্নময় নতুন জীবনের কথা কেন লিখেছেন মাহি তা সঠিক জানা যায়নি। তবে জয় চৌধুরীর এই মন্তব্যের জবাবে মাহি লিখেছেন- ‘সবকিছু আবার নতুন করে শুরু হোক।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা