বিনোদন

শাকিব খানের পছন্দের তালিকায় এবার কৌশানী মুখার্জি

বিনোদন ডেস্ক : শাকিব খানের নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র কাজ প্রায় শেষ। দুটি গানের দৃশ্যায়নের কাজ বাকি রয়েছে। আর এগুলো শুটিং বিদেশে গিয়েই করার ইচ্ছা রয়েছে নায়কের। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হচ্ছে না।

নানা জটিলতায় আটকে থাকার কারণে বিষয়টি নিয়ে বেশ বিরক্ত শাকিব খান। তবে এই সময়টা কাজে লাগাতে চান ঢালিউডের এই সুপারস্টার। আর সেই কারণেই মন দিয়েছেন ফিটনেসের দিকে। নিয়মিত জিমে গিয়ে নিজেকে ফিট করতে ব্যস্ত তিনি।

এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নতুন খবর। শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকার পর এবার কলকাতার আরেক নায়িকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাকিব খান। কৌশানী মুখার্জির বিপরীতে পরবর্তী ছবিতে দেখা যেতে পারে তাকে। শিগগিরই এ ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

তবে এমন খবরের পরে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

এমন পরিস্থিতিতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, বাংলাদেশ থেকে অনেক প্রযোজকই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু যোগাযোগ করার মানে এই না যে, আমি শাকিব খানের বিপরীতে অভিনয় করবো। আবার এমনও না যে ভালো স্ক্রিপ্ট পেলে সেটা আবার ছেড়েও দিবো। তবে আপাতত অভিনয়ে করার কোন পরিকল্পনা নেই।

‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমায় অভিনয় করে চিত্র জগতে পা রাখেন কৌশানী মুখার্জি। ২০১৫ সালে অভিষেকের পর নায়ক বনি সেনগুপ্তের সঙ্গেই জুটি হয়ে করেছেন চারটি সিনেমা। এছাড়া দেব এবং সোহমের বিপরীতেও দেখা গেছে তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা