বিয়ে-সন্তান গোপন রাখতে বলিনি
বিনোদন

বিয়ে-সন্তান গোপন রাখতে বলিনি

বিনোদন ডেস্ক: সাকিব খান ২০০৮ সালে গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। দেশীয় এক টেলিভিশনে লাইভের মাধ্যমে তাদের ছেলে আব্রাম খান জয়কে সামনে এনে দীর্ঘদিন অন্তরালে থাকার কারণ সম্পর্কে জানান দেন অপু।

আরও পড়ুন: দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

একই পথে হেঁটেছেন নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তিনিও অন্তরালে ছিলেন। এরপর প্রকাশ্যে এসে অনেকটাই অপেক্ষার পর জানান দেন তিনিও শাকিবের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ এবং তাঁদেরও একটি ছেলে সন্তান রয়েছে।

শাকিব খান বলেন, ‘আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই নিজে এসব বিষয় গোপন রেখেছিলাম। কিন্তু আমি তো অপু কিংবা বুবলীকে বিষয়টি গোপন রাখতে বলিনি। তারা কেন বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে তা জানায়নি? এটিও কি আমার অপরাধ?’

আরও পড়ুন: মানুষকে সচেতন হতে হবে

সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাকিব এ কথা বলেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে গোপনভাবে শাকিব-অপুর বিয়ে হয় বলে জানা যায়। ২০১৮ সালে প্রকাশ পায় ঘটনা। এরপর বেজে ওঠে বিচ্ছেদের সুর।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের প্রাণহানি

এদিকে কয়েক মাস পরে ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক নায়িকা শবনম বুবলীকে। সম্প্রতি শাকিব খান ও বুবলীর গোপনে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ পায়। বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে। এরপর শাকিব খান ও বুবলী দুজন একই সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন।

এ ঘটনার কয়েক দিন পর শাকিব খান ও পূজা চেরির প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তী সময়ে শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা