বিনোদন

ঢাকার পর্দায় ব্ল্যাক অ্যাডাম

আন্তর্জাতিক ডেস্ক: ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ ।হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। একই দিনে ঢাকার অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: রাসেল মাকেই আব্বা বলে ডাকতো

তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ রয়েছে এই সিনেমা নিয়ে। দর্শক চাহিদার কারণে এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স।

‘ব্ল্যাক অ্যাডাম’ চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে ভিলেন হিসেবে আবির্ভূত হয়। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে পর্দায় আসে। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি।

এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে দেখা যাবে ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে। এ ছাড়াও ছবিটির বড় চমক হিসেবে দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা