অপু বিশ্বাস
বিনোদন

গ্রিন সিগন্যাল পেলেই সব জানাবো!

সান নিউজ ডেস্ক: দুর্গাপূজা ও নিজের জন্মদিন কলকাতায় পালন করে দেশে ফিরেছেন ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়িকা-প্রযোজক।

আরও পড়ুন: বধূবেশে অপু বিশ্বাস!

অপু বিশ্বাস বলেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে। গ্রিন সিগন্যাল না পেলে এখন সব কিছু বলব না। এ জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এ ছাড়াও কিছু কাজ হয়েছে যা খুব দ্রুত বাংলাদেশেও রিলিজ হবে।

এ সময় ইন্দবাংলা প্রেসক্লাব থেকে অপু বিশ্বাসকে সম্মানিত করার বিষয়টিও তিনি তুলে ধরেন।

অপু বলেন, তারা আমার জন্মদিনে আয়োজন করেছিল। তারা আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছে। মানুষের ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আমি বুঝতে পারছি সেটা আমার হয়েছে।

সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং শেষ করেছেন। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পায়। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

আরও পড়ুন: ব্যক্তিগত জীবনের জন্য সময় নেই

প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা