বিনোদন

শাকিবের মায়া’তে পূজা

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার সাকিব খান ও নায়িকা পূজা চেরির ‘গলুই’ সিনেমাটি দেশজুড়ে দারুণ সাড়া পায়। এতে তাদের রসায়ন দর্শকদের নজর কেড়েছে। এবার ‘মায়া’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। আর তাতে সাকিব খানের বিপরীতে দেখা যাবে নায়িকা পূজা চেরিকে।

আরও পড়ুন: গরু নিয়ে বিপাকে তৌসিফ

এই সিনেমায় সাকিব খানের নায়িকা কে হবেন, তা নিয়ে ছিলো নানা গুঞ্জন। এবার শাকিব নিজেই নিশ্চিত করলেন তার সঙ্গে থাকছেন পূজা চেরি।

সম্প্রতি এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদানও নিয়েছেন ঢালিউড কিং। কিন্তু সিনেমাটি তৈরি হবে বড় বাজেট নিয়ে।

শাকিব খান জানিয়েছেন, সরকারি অনুদানের সিনেমাগুলো সাধারণত স্বল্প পরিসরে নির্মিত হয়। সেই ধারণা পাল্টে দিতে চান তিনি। ‘মায়া’ হবে বড় আয়োজনের সিনেমা।

আরও পড়ুন: গোপন তথ্য ফাঁস করলেন কোয়েল

তিনি বলেন, “সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার সিনেমাটি হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে ৪ কোটি ছাড়িয়ে যাবে বাজেট।”

‘মায়া’ নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গল্প ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প রচনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। পরিচালনা করবেন হিমেল আশরাফ। চলতি বছরের শেষ দিকে এর শুটিং হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা