বিনোদন

হিরো আলমের সিনেমা দিয়ে ৭ মাস পর খুলছে হল

বিনোদন ডেস্ক : মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির আর অবনতি না হলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হলগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হবে। গত ২১ সেপ্টেম্বর সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অবশেষে সেই ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকেই চালু হচ্ছে দেশে বন্ধ থাকা সব সিনেমা হল। করোনার কারণে প্রায় সাত মাস ধরে বন্ধ সব সিনেমা হল। সম্প্রতি দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। স্কুল-কলেজ ছাড়া সবই খুলে দেয়া হয়েছে। সিনেমা হল খোলা হোক এমন দাবি করছেন অনেকেই।

অবশেষে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে আসন সংখ্যা কমিয়ে অর্ধেক করে খুলছে সিনেমা হল। বুধবার বিকালে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারাদেশের সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

সিনেমার সংকট কাটছেই না খোঁজ নিয়ে জানা গেছে, এ মুহূর্তে সিনেমা মুক্তিতে আগ্রহ নেই প্রযোজক-পরিচালকদের। অনেকেই মনে করছে করোনার ভয় এখনো কাটেনি মানুষের মন থেকে। অনেকে মনে করেন এমন সময় হল খুললেও দর্শক আসবে না। তাই বড় বাজেটের ছবিগুলো নিজেদের সরিয়ে রাখতে চাইছে ঝুঁকিপূর্ণ এ সময়। শোনা যাচ্ছে হল চালু হলে ১৬ অক্টোবর মুক্তি পাবে হিরো আলমের সিনেমা ‘সাহসী হিরো আলম’।

প্রায় সাত মাস হল বন্ধ থাকার পর হিরো আলমের মতো বিতর্কিত ব্যক্তিত্বের সিনেমা দিয়ে হল চালু হলে সেটা ইন্ডাস্ট্রির জন্য আরেক সংকট বলে মনে করছেন অনেকে।

তাদের মতে, সিনেমার সংকটে সাহস নিয়ে বড় বাজেটের সিনেমাগুলোকেই এগিয়ে আসতে হবে দর্শক হলে ফেরাতে।সেক্ষেত্রে তারা দেশের জনপ্রিয় সিনেমাগুলোকেও পুনরায় মুক্তি দেয়ার পরামর্শ দেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা