বিনোদন

সঙ্কটমুক্ত নন সৌমিত্র, দেখতে যাচ্ছেন মমতা 

আন্তর্জাতিক ডেস্ক : বেলভিউ নার্সিংহোমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, সৌমিত্রর অবস্থা ‘আপাতত স্থিতিশীল’। তবে উদ্বেগ এখনও কাটেনি। প্রবীণ অভিনেতা পুরোপুরি সঙ্কটমুক্ত নন।

চিকিৎসরা বলছেন, বর্শীয়ান এই অভিনেতার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নেই, তবে ওষুধের মাধ্যমে তা নিয়ন্ত্রণে চলে আসবে। এ দিন ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা করা হতে পারে তাঁর। আরও এক বার এমআরআই-ও করা হতে পারে। কাল, বুধবার নতুন করে করোনা পরীক্ষাও করা হবে। গত মঙ্গলবার করোনায় সংক্রমিত হলে এ অভিনেতাকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেই থেকেই চিকিৎসাধীন আছেন।

সোমবার (১২ অক্টোবর) হাসপাতাল কতৃপক্ষ জানায়, সৌমিত্রের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে, ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে। তবে দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর খানিকটা হলেও উন্নতি লক্ষ্য হয়েছে তার শরীরের।

শ্বাসকষ্ট প্রবল না হলে রোগীকে সাধারণত বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় ,সোমবার রাতেই সৌমিত্রকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। । সে ক্ষেত্রে নাকে-মুখে মাস্ক লাগিয়ে বাড়তি চাপে অক্সিজেন-যুক্ত বাতাস পাঠানো হয় রোগীর ফুসফুসে। করোনা রোগীদের অনেকের ক্ষেত্রেই নন ইনভেসিভ ভেন্টিলেশন পদ্ধতি কাজ করেছে।

এই পদ্ধতিতে ভাল ফল না পাওয়া সরাসরি তাঁকে ‘ইনভেসিভ ভেন্টিলেটর’-এ রাখা হয়েছে। যেখানে রোগীর শ্বাসপ্রশ্বাস পুরোপুরিই যন্ত্রনির্ভর। তার দুরুত আরোগ্য কামনা করে প্রার্থণা করেছে তার ভক্ত অনুরাগীরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা