বিনোদন

কণ্ঠশিল্পী পুতুলকে ধর্ষণের হুমকি

বিনোদন প্রতিবেদক : ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী পুতুলকে ধর্ষণ করার হুমকি দিয়েছে এক তরুণ। ফেসবুকে করা ওই তরুণের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পুতুল আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়ার আগেই ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা প্রদান করেন। ফলে ক্ষমা চাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেন পুতুল।

পুতুল ফেসবুকে লিখেন, ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য। তার ভাষ্যমতে তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছে! ঘটনা সত্যি হোক বা মিথ্যা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তটি স্থগিত করেছি।

তা নাহলে মামলার জাঁতাকলে তার বেঁচে থাকা দায় হতো, এবং সেটাই হওয়া উচিত। এদিকে ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করার পর ফের 'ক্ষমা চাওয়া'র ভিডিওটি সরিয়ে ফেলে। এতে পুতুল মনে করছেন ছেলেটি চালাকি করছেন। তিনি আজ সকালে ফেসবুকে লিখেছেন, ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিলো মনে হচ্ছে। এবার মামলার বিষয়টি পুনর্বিবেচনা করবো! তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন, মেয়েদের বলছি, সরাসরি ধর্ষণ কিংবা ধর্ষণের ইঙ্গিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া মাত্র রুখে দাঁড়াও। আইন কিন্তু নারীর পক্ষে। ভয় নয়, আওয়াজ তোলো। তোমার দৃঢ়চেতা মনোভাবই কিন্তু ধর্ষকের ভিত্তি নাড়িয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষক এবং ভবিষ্যৎ-ধর্ষকদের বলছি, খুব সাবধান! সময় পাল্টাচ্ছে! ‘ধর্ষণ’ শব্দটা উচ্চারণের আগেও নিজের এবং পরিবারের কথা ভেবে নিস। তোর/তোদের জীবন নরকে পরিণত হয়ে যাবে কিন্তু! মুখ লুকানোর জায়গা পাবি না। শিশ্নকে বেঁধে রাখ। না পারলে কেটে ফেলে দে!’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা